জামিয়াতুর রাশাদ মডেল মাদরাসা বাগেরহাট জেলায় মোল্লাহাট থানার অন্তর্গত বাসাবাড়ি গ্রামে অবস্থিত আরবী ও জেনারেল শিক্ষার অপূর্ব সমসমন্বয়ে পরিচালিত সনামধন্য একটি আধুনিক মাদরাসা। মাদরাসাটি বিশিষ্ট ওলীয়ে কামিল মাওঃ লুৎফর রহমান রঃ এর জায়গায় অবস্থিত। প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ও সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন ঢাকা মিরপুরে অবস্থিত বিখ্যাত ঐতিহ্যবাহী মাদরাসা দারুর রাশাদ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ সালমান সাহেব দাঃবাঃ এবং এ প্রতিষ্ঠানের প্রধান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট অলেমে দ্বীন লেখক ও গবেষক মাওঃ মুফতী মুজাহিদুর রহমান অযহারী, বি.এ অনার্স , এম. এ.।
বৈশিষ্ট্য ও কারিকুলামঃ –
- প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্বায়দা থেকে শুরু করে কুরাান শরীফ হদর লাহানে তাজবীদ সহ নাযেরা সম্পন্ন।
- পাশাপাশি ন্যাশনাল ইংলিশ ভার্সন কারিকুলাম অনুয়ায়ী তৃতীয় শ্রেণী সমাপ্ত।
- 4 র্থ শ্রেণী থেকে কিতাব বিভাগ শুরু এবং প্রত্যেক জামাতের সঙ্গে রয়েছে স্কুল সিলেবাস। দাওরা পর্যন্ত ইন্টারমিডিয়েট শেষ হবে। দাওরায় হাদীস শেষ করে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভার্তি হতে পারবে কিংবাউচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারবে। এভাবে একজন শিক্ষার্থী বিজ্ঞ আলিম হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে দেশে-বিদেশে ইসলাম প্রচারের কাজ করতে পারবে, ইচ্ছা করলে যেকোনো ডিপার্টমেন্টে সরকারী চাকরী ও করতে পারবে।
- আরবী বিষয়ের অন্তর্ভূক্ত রয়েছে (ক) 40 টি হাদীস এবং প্রয়োজনীয় নির্বাচিত কিছু অয়াত সূরা বাংলা ও ইংলিশ অর্থসহ মুখস্ত (খ) প্রয়োজনীয় সমস্ত মাসনূন দোয়া মুখস্ত (গ) নামাযের সমস্ত দোয়া মুখস্ত (ঘ) নামাযের প্র্যাক্টিক্যাল প্রশিক্ষন