মাদরাসার বৈশিষ্ট্য – (১) প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নূরানীর পাশাপাশি কেজি ও ইংলিশ মিডিয়াম স্কুলের উন্নত মান সম্পন্ন সিলেবাস।
(২) কিতাব বিভাগে দাওরায় হাদীস পর্যন্ত ক্বওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর সিলেবাসের পাশাপাশি ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম (ইংলিশ ভার্সন স্কুল সিলেবাস) অনুযায়ী ইন্টারমিডিয়েট সম্পন্ন।
(৩)ক্বওমী মাদরাসা বোর্ডের কিতাবাদি ছাড়াও মদীনা বিশ্ববিদ্যালয়ের আধুনিক আরবী বই অমাদের সিলেবাস ভুক্ত।
(৪) ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হয়, প্রাইভেটের প্রয়োজন হয়না।
(৫) ক্যাডেট ও ইংলিশ মিডিয়ামের অভিজ্ঞ শিক্ষক ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালিত।
(৬) মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ধারী ও মদীনা বিশ্ববিদ্যালয়ের সনদ প্রাপ্ত স্কলার দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত।
মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য –
(১) কোনো গতানুগতিক আলিম নয়, আমরা চাই আন্তর্জাতিক মানের ভাষাবিদ, লেখক,গবেষক ও চিন্তাবিদ, বিদগ্ধ দায়ী আলিম তৈরী করতে।
(২) যারা আন্তর্জাতিক ময়দানে হবে বাংলা, ইংলিশ ও আরবী ভাষার একজন দক্ষ ইসলামিক স্কলার ও লেকচারার।
(৩) ইলমের জগতে হবে কুরআন হাদীস বিশারদ একজন বিজ্ঞ আলিম।
(৪) সাহিত্যের জগতে হবে যুগ শ্রেষ্ট লেখক, গবেষক ও বিশ্লেষক।
(৫) আমলের ময়দানে হবে পূর্ণাঙ্গ সুন্নাতের অনুসারী, তাক্বওয়ার অধীকারী তাহাজ্জুদগুজার।