একজন আলিমের দায়িত্ব শুধু মাদরাসা মাসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়। আলিম হলেন নবীগণের উত্তরসূরী। তাঁর দায়িত্ব হচ্ছে বিশ্বব্যাপী দাওয়াতের কাজে অত্মনিয়োগ করা।একজন অলিমের কাজ শুধু নিজে অমল করা নয়, নিজে আমলের পাশাপাশি সমগ্র জাতীকেজাহান্নাম থেকে বাচানোর চেষ্টা করা। আলিমের দায়িত্ব নিজের সংসার পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সংসার পরিচালনার পাশাপাশি পূরা সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য নিজেকে উপযোগী করে গড়ে তোলা। আলিম মানে মুসলিম জাতীর কাণ্ডারী। আলিম মানে পূরা মানবজাতীর অলোকবর্তিকা। এমন অলিম তৈরী করার জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানের যুগোপযোগী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অরবী শিক্ষার পাশাপাশি থাকবে উন্নত আধুনিক শিক্ষা, যেই প্রতিষ্ঠান থেকে তৈরী হবে আন্তর্জাতিক মানের লেখক গবেষক ও চিন্তাবিদ দায়ী অলিম। আমার স্নেহধন্য তরুণ আলিম মুজাহিদুররহমান এমনই চিন্তাধারা ও পরিকল্পনা নিয়ে গড়ে তুলেছে “ জামিয়াতুর রাশাদ মডেল মাদরাসা “ নামের একটি ইউনিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে রয়েছে পরিপূর্ণ ক্বওমী সিলেবাসের পাশাপাশি ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম। আল্লাহু তাবারকা ওয়া তায়ালা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য উদ্দেশ্যে পৌছানোর তৌফিক দান করুন।
অমীন